আসন্ন পবিত্র রমজান মাসে সিলেটে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারটি মনিটরিং টিম বা তদারকি দল সক্রিয় রাখা হবে।সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের এই তথ্য জানানো হয়। চেম্বার ভবনের সমেঞ্চলনকক্ষে গত শনিবার অনুষ্ঠিত এই সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার সুজায়েত ইসলাম, সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. শাহজাহান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শামীম রহমান ও জেলা বাজার কর্মকর্তা শাহ্ মো. মোর্শেদ বক্তব্য দেন।সভায় আরও বক্তব্য দেন সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহ, জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক, সহসভাপতি ইফতেখার আহমদ, পরিচালক সালাহ্উদ্দিন আলী আহমদ, সাবেক সহসভাপতি মো. দিলওয়ার হোসেন, চেম্বারের অভ্যন্তরীণ বাজার কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, পরিচালক মো. এমদাদ হোসেন প্রমুখ।