রহমত উল্লাহকে মার্কেন্টাইল ব্যাংকের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. রহমত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিমসহ পরিচালনা পর্ষদের অনেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি