রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করা ও মার্কেট লট পাঁচটি থেকে ৫০টি করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২ নভেম্বর। এজিএমের সময় ও স্থান পরে জানানো হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৪২.০৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৮১০.৪৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৪৯.৬০ টাকা।