রহিমআফরোজ গ্রুপের কর্মকর্তাদের জন্য প্রথম আলো জবসের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে সম্প্রতি রহিমআফরোজ গ্রুপের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মুনির হাসান খান।কর্মশালায় প্রাতিষ্ঠানিক উত্পাদনশীলতা বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।রহিমআফরোজ গ্রুপের রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড ও রহিমআফরোজ অ্যাকিউমিলেটরস লিমিটেডের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।