রহিমআফরোজ চীনে ব্যাটারি রপ্তানি করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রহিমআফরোজ গ্লোব্যাট লিমিটেড (আরজিএল) চীনে প্রথমবারের মতো ব্যাটারি রপ্তানি করতে যাচ্ছে। বাংলাদেশ থেকে রহিমআফরোজই সর্বপ্রথম এ ধরনের কোনো পণ্য চীনে রপ্তানি করছে।এ ব্যাপারে চীনের একটি কোম্পানি সম্প্রতি রহিমআফরোজ গ্লোব্যাট লিমিটেডের (আরজিএল) সঙ্গে চুক্তি করেছে।চুক্তি অনুযায়ী চীনা কোম্পানিটির কাছে রহিমআফরোজ আগামী তিন বছরে অন্তত পাঁচ লাখ ইউনিট ব্যাটারি রপ্তানি করবে, যা থেকে প্রতিবছর ১৫ মিলিয়ন বা দেড় কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। বিজ্ঞপ্তি