রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১০ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে কোম্পানির ১৭০ জনেরও বেশি অনুমোদিত ডিলার বা পরিবেশক এই সম্মেলনে যোগ দেন।সম্মেলনে রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম, ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল, পরিচালক নিয়াজ রহিম এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মুুদাসিসর মুর্তজা মঈন ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।