রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড (আরডিএল) ব্যবসায়িক অংশীদারদের নিয়ে রাজধানীর একটি হোটেলে গত শনিবার এক সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘এগিয়ে যাই একসাথে, অদম্য শক্তিতে’। সম্মেলনে রহিমআফরোজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, গ্রুপ উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল, গ্রুপ পরিচালক নিয়াজ রহিম ও মুনওয়ার এম মঈন এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মুদাচ্ছের এম মঈন ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে রহিমআফরোজের চার শতাধিক ডিলার বা পরিবেশক সম্মেলনে যোগ দেন। এতে কর্মদক্ষতার ভিত্তিতে কোম্পানির ২০১০-১১ বছরের ডিলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।