রহিমআফরোজ নিয়ে এল নতুন তিনটি ক্যাস্ট্রল পণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ বাণিজ্যিক যানবাহনের জন্য ক্যাস্ট্রল সিআরবির তিনটি নতুন পণ্য নিয়ে এসেছে দেশের বাজারে। পণ্যগুলো হচ্ছে ক্যাস্ট্রল সিআরবি টার্বো, ক্যাস্ট্রল সিআরবি প্লাস ও ক্যাস্ট্রল সিআরবি মনো।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি পণ্যগুলোর বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, পরিচালক মুদাসসির মুর্তাজা মঈন, ক্যাস্ট্রল-রহিমআফরোজের ভাইস প্রেসিডেন্ট সুনীল আইমা ও সোমা ঘোষসহ কর্মকর্তারা এবং সারা দেশ থেকে আগত পরিবেশকেরা উপস্থিত ছিলেন।
মুদাসসির মুর্তাজা মঈন বলেন, ক্যাস্ট্রল সিআরবির নতুন পণ্যগুলো বাংলাদেশে গাড়ির ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।