রহিমআফরোজ ব্যাটারিজের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড সম্প্রতি ডিলার বা পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে। ‘সমৃদ্ধির সোপানে’ শীর্ষক এ সম্মেলনে কোম্পানির বাজার অবস্থা, ব্যবসায়িক সমৃদ্ধি, বিক্রয় পরিষেবা প্রকল্প, ডিলারদের উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে কোম্পানির সেরা ৩৫০ জন ডিলার যোগ দেন। সম্মেলনে রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান আফরোজ রহিম, রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিমসহ মো. কামরুল ইসলাম, ফারাজ এ রহিম, মো. মুশফিকুর রহমান প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি