রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি ও টাটা বিপি সোলারের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড সম্প্রতি সরবরাহকারী ঋণ ও ক্রয়ভিত্তিক একটি পাঁচ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য টাটা বিপি সোলারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন এবং টাটা বিপি সোলারের ব্যবস্থাপনা পরিচালক কে সুভ্রামানিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।