রহিমআফরোজে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডেভিড পি নর্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম ব্যবস্থাপনা কৌশল বিশেষজ্ঞ (স্ট্র্যাটেজিক এক্সপার্ট) ডেভিড পি নর্টন সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত রহিমআফরোজের এক অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে রহিমআফরোজের শীর্ষস্থানীয় নির্বাহীরা উপস্থিত ছিলেন। এতে ডেভিড পি নর্টন রহিমআফরোজের ব্যবস্থাপকদের সামনে ব্যবসায়ের কৌশল ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি ও তা বাস্তবায়ন এবং ব্যবসায়িক নেতৃত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেন।বর্তমানে রহিমআফরোজ একটি সমন্বিত কৌশল ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করেছে, যেটি তৈরি করেন বিশ্বখ্যাত দুজন বিশেষজ্ঞ রবার্ট এস কাপলান ও ডেভিড পি নর্টন। নর্টন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং ব্যবস্থাপনা কৌশলসংক্রান্ত অনেক বইয়ের লেখক। বিজ্ঞপ্তি।