রহিমআফরোজের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এ বছর এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ‘আমরা সবাই রাজা।’ সারা দেশ থেকে ১৭০ জনেরও বেশি অনুমোদিত ডিলার এ সম্মেলনে যোগ দেন।সম্মেলনে নৈপুণ্যের ভিত্তিতে সেরা ডিলারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সর্বাধিক মুনাফা অর্জনের স্মারক হিসেবে ‘টপ অব দ্য টপ’ পুরস্কার দেওয়া হয় নূরুল হককে। পাশাপাশি নিজ নিজ ক্যাটাগরিতে সেরা কৃতিত্বের জন্য রফিকুল ইসলাম (টায়ার), কাজী আকবর হোসেন (ব্যাটারি), মো. শাহ আলম (আইপিএস) ও মো. রেজাউল করিমকে (লুব্রিকেন্ট) পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি এ সম্মেলনে ডিলারদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য বিশেষ সনদও দেওয়া হয়।রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম, ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল, পরিচালক নিয়াজ রহিম, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনস লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মুুদাসসির মুর্তজা মঈন, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।