রাঁধুনী কীর্তিমতী সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা, সমাজকল্যাণ এবং ব্যবসায় উদ্যোগে অসামান্য অর্জনের জন্য রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৫ পেয়েছেন যথাক্রমে আয়শা সিদ্দিকা, বেগম মুশতারী শফী ও চন্দনা ঘোষ। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গত শুক্রবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারপারসন মিসেস রত্না পাত্র। আরও বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পুরস্কারটি দেওয়া হয়; আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। বিজ্ঞপ্তি।