রাইট শেয়ার ছাড়বে জেএমআই সিরিঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, কোম্পানির পরিচালন মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ছাড়ার এ সিদ্ধান্ত নিয়েছে জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ। প্রতিটি রাইট শেয়ারের দাম প্রস্তাব করা হয়েছে ৩৫ টাকা। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য (প্রিমিয়াম) নেওয়া হবে।
জেএমআই সিরিঞ্জ জানিয়েছে, রাইট শেয়ার ছাড়ার বিষয়ে ২৪ জুলাই কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের অনুমোদন নেওয়া হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও (বিএসইসি) অনুমোদন নেওয়া হবে।