রাইট শেয়ারের অনুমোদন পেল ইসলামিক ফাইন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির ৪৪৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি সূত্রে জানা যায়, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বাজারে ১০ টাকা অভিহিত মূল্যের মোট দুই কোটি ৫৪ লাখ ২০ হাজার ৩৫৪টি শেয়ার ছেড়ে ২৫ কোটি ৪২ লাখ ৩ হাজার ৫৪০ টাকা উত্তোলন করবে। এই অর্থ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাসেল টু-এর শর্ত পূরণ করবে প্রতিষ্ঠানটি। এই রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছে এএএ কনসাল্ট্যান্টস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যাডভাইজারস লিমিটেড।গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৮৭ পয়সা।