রাউজানে এনসিসি ব্যাংকের ৯৮তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজান পাহাড়তলীর চৌমুহনীতে এনসিসি ব্যাংক লিমিটেডর ৯৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, টি এম ফারুক চৌধুরী, আখতার হামিদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।