রাউজানে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের ফকিরহাট থানা রোডের হাজি আহসান উল্লাহ ম্যানশনে সোমবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এসএমই/কৃষি শাখার উদ্বোধন করা হয়। এটি এ ব্যাংকের ৯২তম শাখা। ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও দোকান মালিকেরা ডাচ্-বাংলা ব্যাংকের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। সর্বস্তরের জনগণ দিনব্যাপী হিসাব খুলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি তাঁদের সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।