রাকাব পরিচালনা পর্ষদের ৩৮৮তম সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৩৮৮তম সভা গতকাল মঙ্গলবার রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর এম শাহ্ নওয়াজ আলি। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন ও পরিচালনা পর্ষদের পরিচালক আবদুল মান্নান, সাইফুদ্দিন আহমদ, অধ্যাপক মদন মোহন দে, অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক এবং ব্যাংকের সচিব এ বি সিদ্দিকী উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) নিশীথ কুমার সাহা এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. একরামুল হক। বিজ্ঞপ্তি।