রাকাবের জোনাল ব্যবস্থাপক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জোনাল ব্যবস্থাপকদের কার্যক্রমের ওপর গত বৃহস্পতিবার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় রাকাবের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ নওয়াজ আলী প্রধান অতিথি এবং রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক রুস্তম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় রাকাবের ১৮টি জোনের গত ২০০৯-২০১০ অর্থবছরের ঋণ বিতরণ ও আদায়, শ্রেণীকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ এবং লাভ-লোকসানসহ সার্বিক কর্মকাণ্ড বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়।এতে ব্যাংকের গত অর্থবছরের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করা হয়। চলতি ২০১০-২০১১ অর্থবছরেও তা ধরে রেখে সব লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের পাশাপাশি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও কৃষিবান্ধব ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য জোনাল ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানানো হয়।