রাকাবের নতুন ডিএমডি নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নজরুল ইসলাম সম্প্রতি পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর ওই ব্যাংকের লোকাল অফিস, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তি