রাকাবের পরিচালনা পর্ষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৮তম সভা গতকাল রোববার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।সভায় ব্যাংকের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলি সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, পরিচালক রুস্তম আলী আহমেদ, আবদুল মান্নান, কালিদাস দেবনাথ ও খোন্দকার জাহাঙ্গীর কবির এবং রাজশাহীর মহাব্যবস্থাপক মো. নজমুল হক ও কোম্পানি সচিব আমিনুল ইসলাম খন্দকার উপস্থিত ছিলেন।সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড ও বিনিয়োগ প্রস্তাবের ওপর আলোচনা করা হয় এবং ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।