রাকাবের পরিচালনা পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৩৮৭তম সভা রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের পর্ষদ কক্ষে গত শনিবার অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলি। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের পরিচালক আবদুল মান্নান, মো. একরাম হোসেন, অধ্যাপক মদন মোহন দে, অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক ও ব্যাংকের সচিব এ বি সিদ্দিকী উপস্থিত ছিলেন। ওই সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) নিশীথ কুমার সাহা এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. একরামুল হক। বিজ্ঞপ্তি।