রাকাবের বনিয়াদি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নতুন নিয়োগ পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্থিক বিশ্লেষক, সহকারী প্রোগ্রামার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের জন্য ছয় সপ্তাহের এক বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। গত রোববার শুরু হওয়া এই কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর এম শাহ্ নওয়াজ আলি প্রধান অতিথি এবং প্রশাসন মহাব্যবস্থাপক মো. আবদুল লতিফ বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য মো. আবু তালেব, মো. মবিনুর রশিদ সরকার, রণজিৎ কুমার সেন, এস এম আহসানউল্লাহ প্রমুখ। শাহ্ নওয়াজ আলি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, দক্ষ ব্যাংকার হতে হলে ব্যাংকের বিভিন্ন বিধিবিধান, আইনকানুন প্রভৃতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা জরুরি।
বিজ্ঞপ্তি