প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নতুন নিয়োগ পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা, ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার ও অ্যাসিসট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন আহমদ ও রুস্তম আলী আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে মোট ৪৩ জন অংশ নেন। বিজ্ঞপ্তি