রাকাবের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৩০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স গত বুধবার শেষ হয়েছে। কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম শাহ নওয়াজ আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রুস্তম আলী আহমেদ ও মো. ইউনুছ আলী, ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, মহাব্যবস্থাপক মো. আবু হানিফ খান, এস এম শামসুল আলম, কাজী ছানাউল হক ও মো. নজমুল হক।প্রশিক্ষণ কোর্সটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. মিজানুর রহমান ও মো. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক।