রাকাবের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মাসব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত বুধবার শেষ হয়েছে।রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।এতে প্রধান অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিদ্দীকুর রহমান ও মহাব্যবস্থাপক আবু হানিফ খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক। প্রশিক্ষণ কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও মো. আতাউর রহমান।