রাকাবের ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জোনাল ও শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার নগরের একটি দরবার হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত ও পরিচালক খোন্দকার জাহাঙ্গীর কবির রানা।ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আবদুল খালেক খান সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের রাজশাহী বিভাগের নয়টি জোনের জোনাল ব্যবস্থাপক ও ১৮৪টি শাখার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এম শাহ্ নওয়াজ গ্রাহকসেবা নিশ্চিতকরণের পাশাপাশি সঠিক সময়ে ও দ্রুততার সঙ্গে ঋণ বিতরণ ও শ্রেণীকৃত ঋণ আদায়ে তৎপরতা বাড়ানোর বিষয়ে জোর দেন।