রাকাবের মোবাইল ব্যাংকিং সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গতকাল রোববার ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। ব্যাংকের স্থানীয় মুখ্য কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেবাটির উদ্বোধন করেন রাকাবের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোফাজ্জল হোসেন, ডিএমডি নাজমুল বারী, নিশীথ কুমার সাহা, একরামুল হক ও আবদুল খালেক খান, উপমহাব্যবস্থাপক খোন্দকার গোলাম মোস্তফা ও সুধাংশু কুমার হালদার এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আবুল কাশেম খান। একই দিনে রাকাবের রাজশাহী জোনের কাজিহাটা শাখায়ও মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে। অনুষ্ঠানে এম শাহ্ নওয়াজ আলি বলেন, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছানোর পাশাপাশি ব্যাংকের ব্যবসাও বাড়বে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য ডেস্ক