রাকাবের হালখাতা ও বৈশাখী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) হালখাতা-১৪২০ ও বৈশাখী মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে, যা একযোগে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সব শাখায় চলবে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন রাজশাহী শাখায় তিন দিনব্যাপী এই উৎসব ও মেলার উদ্বোধন করেন। এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ খান, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আবদুল খালেক খান, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মো. সাজাম্মুল ইসলাম, রাজশাহী শাখার ব্যবস্থাপক অসিত কুমার সরকার উপস্থিত ছিলেন।মো. মোফাজ্জল হোসেন খেলাপি গ্রহীতা ও সম্ভাব্য খেলাপিদের ব্যাংকের হালখাতা এবং বৈশাখী মেলায় এসে ঋণ পরিশোধ করে প্রয়োজনে আবার ঋণ নিয়ে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ও লাভজনক সঞ্চয় স্কিমে টাকা জমা রাখার জন্য আমানতকারীদের প্রতি আহ্বান জানান।এ ছাড়া গ্রাহকেরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সে জন্য তিনি সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশ দেন ব্যাংকাদের। বিজ্ঞপ্তি।