রাকাবের ৩৭৪তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলার সাঁথিয়ার সিলন্দায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৭৪তম শাখা চালু করা হয়েছে।স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক সম্প্রতি প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাবের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আবদুল খালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার চেয়ারম্যান মো. নিজামুদ্দিন ও রাকাবের পাবনা জোনের ব্যবস্থাপক মো. খাজা ওয়ালিউল ইসলাম। বিজ্ঞপ্তি।