রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি ও ল্যাবএইড গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লিমিটেড ও ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি করপোরেট চুক্তি হয়েছে। গত মঙ্গলবার রাকিনের মিরপুরের করপোরেট অফিসে এই চুক্তিতে সই করেন রাকিনের সিওও এ কে এম জহুরুল ইসলাম এবং ল্যাবএইড হসপিটালের সিওও আল ইমরান চৌধুরী। চুক্তি অনুযায়ী রাকিনের সব ক্লায়েন্ট ও কর্মকর্তা বিশেষ সুবিধা পাবেন ল্যাবএইড হাসপাতাল থেকে এবং তাদের সবাইকে প্রিভিলেজ ক্লায়েন্ট হিসেবে গণ্য করা হবে হাসপাতালের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি