রাকিনের প্রকল্প পরিভ্রমণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লিমিটেড তার সম্ভাব্য সব ক্রেতার সম্মানে মিরপুরে অবস্থিত কোম্পানির প্রথম প্রকল্প ‘বিজয় রাকিন সিটি’ প্রাঙ্গণে সম্প্রতি এক অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী ও প্রকল্প পরিভ্রমণের আয়োজন করে। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান বিজয় রাকিন সিটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জহুরুল ইসলাম, পিএসসি (অবসরপ্রাপ্ত), জেনারেল ম্যানেজার (সেলস) এস এম শাকিল সারোয়ারসহ কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।