রাঙামাটি ফুডের চেয়ারম্যানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভঙ্গ করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন হওয়া কোম্পানি রাঙামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান পি বি বড়ুয়াকে এক লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রোববার কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে এই জরিমানা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসইসির বিধি মোতাবেক আর্থিক প্রতিবেদন দাখিলের বিধান থালেও প্রতিষ্ঠানটি গত বছরের ৩১ মার্চ সমাপ্ত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন দাখিল ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২২ ধারা মোতাবেক শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এসইসির ওই আদেশে বলা হয়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২২ ধারার ক্ষমতা বলে রাঙামাটি ফুড প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান পি বি বড়ুয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’ এ ছাড়া এ আদেশ জারির ১৫ দিনের মধ্যে কমিশন বরাবর ব্যাংক ড্রাফট ও পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এ আদেশ জারির তারিখ থেকে জরিমানা দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে পি বি বড়ুয়ার ওপর প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা ধার্য করা হলো।’