রাঙামাটিতে আয়কর মেলা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা শহরে সম্প্রতি ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে গত বৃহস্পতিবার মেলাটির উদ্বোধন করেন জেলার সহকারী কর কমিশনার এ কে এম ইসমাইল আহম্মেদ।

অনুষ্ঠানে রাঙামাটির শ্রেষ্ঠ করদাতা দেবব্রত বড়ুয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে বক্তব্য দেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপক নুরুল ইসলাম, ব্যবসায়ী হারুন মাতব্বর, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। খবর বাসসের।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চট্টগ্রাম কর অঞ্চল-৩ রাঙামাটির লোকজনকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভবাজার এবং কোর্ট বিল্ডিং এলাকায়ও ভ্রাম্যমাণ আয়কর মেলা বসানো হয়।