রাঙামাটিতে পার্বত্য উদ্যোক্তা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে আট দিনব্যাপী পার্বত্য উদ্যোক্তা মেলা শুরু হয়েছে, যা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এটি হচ্ছে এ ধরনের প্রথম মেলা। পার্বত্য এলাকার আদিবাসী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পার্বত্য উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে মেলাটির আয়োজন করেছে। খবর বাসসের।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) গত শুক্রবার মেলাটির উদ্বোধন করেন। মেলায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও ঢাকার ১০১ জন নারী উদ্যোক্তা বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করছেন। এ ছাড়া মেলায় ২৩টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।