রাঙামাটিতে পার্বত্য উদ্যোক্তা মেলা শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকায় ক্ষুদ্রশিল্প স্থাপনের জন্য স্থানীয় উদ্যোক্তাদের পাঁচ কোটি টাকার ঋণ-সহায়তা দেওয়ার মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হয়েছে প্রথম পার্বত্য উদ্যোক্তা মেলা।রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে আট দিনের এই মেলার আয়োজন করা হয়। শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম।