রাঙামাটিতে মার্কেন্টাইল ব্যাংকের ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি রাঙামাটি জেলায় অনুষ্ঠিত ‘নাসিব পার্বত্য উৎসব-২০১১’ শীর্ষক পাঁচ দিনব্যাপী মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করেছে।ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নাসিবের কেন্দ্রীয় সভাপতি শেখ আবদুস সোবহান, সহসভাপতি আহসান কবির এবং মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ফারুক মঈনউদ্দীন আহমেদ ও এসএমই অর্থায়ন বিভাগের প্রধান মো. সাদরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।