রাজধানীতে আজ ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা।মেলায় ভারত ও বাংলাদেশের ৪০টির বেশি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা।ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) উদ্যোগে এ মেলার আয়োজন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)। পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মিজোরাম রাজ্যের শিল্প ও পর্যটনমন্ত্রী এস হায়াতো, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজিভ সিং বিশেষ অতিথি থাকবেন। আর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার থাকবেন সম্মানিত অতিথি। বিজ্ঞপ্তি।