রাজধানীতে আজ রাংতা মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা ও ঈদ সামনে রেখে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী এক মেলা শুরু হচ্ছে। ‘রাংতা’ নামের এ মেলায় ১৪টি স্টলে ব্যতিক্রমধর্মী নানা পণ্যের পসরা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
উদ্যোক্তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদল বান্ধবী আড্ডা থেকে গল্পচ্ছলে এ শখের মেলা আয়োজন করছে।
এসব স্টলে দেশীয়, মালয়েশীয় ও কোরীয় ব্যাগ, কাফতান, কামিজ, আনস্ট্রিচড থ্রিপিস, শিশুদের জামা ও হেয়ার ব্যান্ড, সূক্ষ্ম নেটের ফুল, মালা-দুল, শাড়ি, গয়না, মেহেদি, নেইল আর্ট, গ্লাস পেইন্ট, মাটির তৈরি জিনিস, স্ক্রিন প্রিন্ট ও হ্যান্ড পেইন্টের পোশাক, শতরঞ্জি, কাগজের কারুপণ্য, মুখোশ ও পুতুল, ঘড়ি, মেয়েদের পোশাক, কাপকেক-চিজকেক ও পাফ পেস্ট্রি, নোটবুক ইত্যাদি পাওয়া যাবে।