রাজধানীতে আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনী শুরু ২৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনী ও সেমিনার, যা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।বিশ্ব পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা (ডবি্লউপিএসএ-বিবি) তিন দিনের এ প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করছে। খবর বাসসের।পরিসংখ্যান অনুযায়ী, এক দশক আগেও যেখানে বড় বড় পোলট্রি খামারে প্রতিদিন ৫০ হাজার ডিম বা সপ্তাহে ১০ হাজার ব্রয়লার মুরগি উৎপাদিত হতো, সেখানে তা এখন যথাক্রমে প্রায় পঁাচ লাখ ও এক লাখে উন্নীত হয়েছে। বর্তমানে দেশের পঁাচটি গর্্যান্ড প্যারেন্ট খামার প্রতি সপ্তাহে প্রায় দুই লাখ ৮০ হাজার প্যারেন্ট সরবরাহ করছে। আর ৩২টি প্যারেন্ট সরবরাহকারী খামার প্রতি সপ্তাহে এক দিন বয়সী প্রায় ৫৩ লাখ বাচ্চা উৎপাদন করছে।