রাজধানীতে কানসাটের কৃষকদের কার্বাইডমুক্ত আমের মেলা
রাজধানীর গুলশানের নিকেতনের কানসাট ম্যাঙ্গো ফার্মারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ওয়ান-পয়েন্ট বিক্রয় কেন্দ্রে সম্প্রতি এক আমের মেলা শুরু হয়েছে। একই ধরনের আমের মেলা চলছে ঢাকার মিরপুরের গাবতলী বেড়িবাঁধের পাশে।ইউএসএইড/প্রাইসের আর্থিক সহায়তায় পরিচালিত নওয়াবগঞ্জের কানসাটের কৃষকদের সমবায় সমিতি ‘কানসাট ম্যাঙ্গো ফার্মারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এই আমের মেলার আয়োজন করেছে।নিকেতনে এই আমের মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইউএসএইডের উপপরিচালক মার্ক ভিসোকি প্রধান অতিথি এবং প্রাইস প্রকল্পের চিফ অব পার্টি জুলস ল্যাম্পেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হাবিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কানসাট ম্যাঙ্গো ফার্মারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বজলুর রশীদ এবং প্রাইস প্রকল্পের হর্টিকালচার খাতের দলনেতা সৈয়দ এ বি সিদ্দিকী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।