রাজধানীতে জনতা ব্যাংকের মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে সঞ্চয় ও ব্যাংকিং কার্যক্রম বিষয়ে সচেতনতা বাড়াতে জনতা ব্যাংক রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের একটি কমিউনিটি সেন্টারে এক মেলার আয়োজন করেছে।
ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত গত রোববার প্রধান অতিথি হিসেবে ‘জনতা ব্যাংক মেলা-২০১৩’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ইফতিখার-উজ-জামান ও তপন কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপকেরা বক্তব্য দেন। অনুষ্ঠানে দুই নারী উদ্যোক্তা রুদাবা আফরোজ ও আঞ্জুমান আরাকে ব্যাংকের তরফ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি।