রাজধানীতে তিন দিনব্যাপী থাই মেলা কাল শুরু
রাজধানীর বারিধারায় থাই দূতাবাস প্রাঙ্গণে কাল বৃহস্পতিবার থেকে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ফেয়ার ইন বাংলাদেশ ২০১১’ শীর্ষক তিন দিনব্যাপী এক মেলা শুরু হবে।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশে কোনো ফি লাগবে না।ঢাকার থাই দূতাবাস, থাই এয়ারওয়েজ, ব্যাংকক এয়ারওয়েজ, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, কমিশন অব হায়ার এডুকেশন অব থাইল্যান্ড যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার থাই দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়েনচারন জানান, মেলায় পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যসামগ্রী, শপিং ও বিনোদন। মেলায় ক্রেতা-দর্শকদের আকর্ষণের জন্য থাকছে বিনা মূল্যে ব্যাংকক ভ্রমণের সুযোগ, চিকিৎসাসেবা ও থাই পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। এ ছাড়া মেলায় থাইল্যান্ডের ভিসা ও উচ্চশিক্ষা বিষয়ে বিনা মূল্যে কাউন্সেলিং বা পরামর্শের ব্যবস্থাও রয়েছে। বিজ্ঞপ্তি।