রাজধানীতে তিন দিনের মেডিকেল প্রদর্শনী ৯ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রদর্শনী, মেডেক্সপো-২০১০ আজ বৃহস্পতিবার শুরু হবে। ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (টিমস) এই মেলার আয়োজন করছে। দেশের খ্যাতনামা মেডিকেল ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটবি লিমিটেড এই প্রদর্শনীর প্রিমিয়াম পার্টনার।ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে দেশ-বিদেশের খ্যাতনামা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মেডিকেল আসবাব, যন্ত্রপাতি ও উপকরণ প্রস্তুতকারী, সরবরাহকারীসহ স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।মেলা উপলক্ষে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন চিকিৎসাসেবা দেবেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ ছাড় দেবে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।