রাজধানীতে নির্মাণ মেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে তিন দিনব্যাপী নির্মাণ মেলা ২০১১ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে এই মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ (বিএসিআই) আয়োজিত মেলায় ২৩টি প্রতিষ্ঠানের মোট ৩৩টি স্টল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নির্মাণ অবকাঠামো তৈরি করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ, বিএসিআইয়ের সভাপতি শফিকুল আলম ভূঁইয়া এবং মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শেখ মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।