রাজধানীতে বেসরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু
দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট’ নামে একটি বেসরকারি পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।এতে আগামী অক্টোবর থেকে ইলেকট্রিক্যাল, সিভিল ও কম্পিউটার এই তিনটি বিভাগে চার বছর মেয়াদি কোর্সের শিক্ষা-কার্যক্রম শুরু হবে। জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড গ্রুপ এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা।রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাংসদ হাবিবুর রহমান মোল্লা। গ্রিনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ হাবিবুন্নাহার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী এবং বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার।এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, গ্রিনল্যান্ড গ্রুপের ভাইস চেয়ারম্যান আয়াজ ওয়ারিস খান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।