রাজধানীতে মালয়েশীয় পণ্যের মেলা আগামী বছর জুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উদ্যোগে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ‘শোকেস মালয়েশিয়া’ নামে মালয়েশিয়ান পণ্যের একক বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছে। গত মঙ্গলবার বিএমসিসিআইয়ের নবম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।ঢাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সভায় বিএমসিসিআইয়ের সহসভাপতি নাসির এ চৌধুরী, মহাসচিব আশরাফুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব ওয়াং কাহ হেইং হোনি ও কোষাধ্যক্ষ মো. আলমগীর জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সভায় মালয়েশিয়ান হাইকমিশনার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।