রাজধানীতে মোবিল ওয়ানের আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজেএল বাংলাদেশ লিমিটেড রাজধানীর একটি হোটেলে সম্প্রতি ‘মোবিল ওয়ান কাস্টমার রিলেশন প্রোগ্রাম-২০১০’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদসচিব মোহাম্মদ মেসবাহউদ্দীন। এতে স্বাগত বক্তব্য দেন এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এগজোনমোবিল এশিয়া প্যাসিফিকের ফিল্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।এ ছাড়া সম্মেলনে দেশ-বিদেশের জ্বালানি, বিদ্যুৎ ও শিল্প খাতের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।মোহাম্মদ মেসবাহউদ্দীন বলেন, মোবিল ওয়ান ব্র্যান্ডটি পরিবেশবান্ধব। এটি ইঞ্জিনের স্বাস্থ্য ভালো রাখে এবং জ্বালানির অপচয় রোধ করে।আজম জে চৌধুরী দেশে সব ধরনের যানবাহন ও বৃহৎ ইঞ্জিন-পর্যায়ে মোবিল ওয়ানের ব্যবহার বাড়ানোর বিষয়ে জোর দেন। বিজ্ঞপ্তি।