রাজধানীতে শরৎ মেলা ও কারুশিল্প প্রদর্শনী চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় শুরু হয়েছে শরৎমেলা-১৪২০ ও কারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) মতিঝিলে নিজস্ব ভবনে মেলাটির আয়োজন করেছে।
বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার গত রোববার এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক জাহাঙ্গীর মোল্লা, মনছুর রাজা চৌধুরী ও আবু তাহের খান।
মেলা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে কেউ মেলা ঘুরে দেখতে পারবেন।