রাজধানীতে শাহ্জালাল ব্যাংকের ব্রোকারেজ হাউসের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৌচাকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্রোকারেজ হাউসের কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে মৌচাক স্কয়ারে সম্প্রতি এই ব্রোকারেজ হাউসটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, কোম্পানি সচিব মো. ইমরান হোসেন এবং ব্যাংকের ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ডিভিশনের প্রধান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।